ডেলিভারি ও চার্জ
ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের ৬৪ জেলাতেই ডেলিভারি দিই।
| কোথায় | ডেলিভারি চার্জ | সময় |
|---|---|---|
| চাঁদপুর জেলার ভেতরে | ৳70 | ২–৫ দিন |
| চাঁদপুর জেলার বাইরে (অন্য সব জেলা) | ৳130 | ২–৫ দিন |
| ৳2,000 বা তার বেশি অর্ডার | ফ্রি | ২–৫ দিন |
চেকআউটে আপনার বেছে নেওয়া জেলা অনুযায়ী চার্জ নিজে থেকেই যোগ হয়, তাই অর্ডারের আগেই মোট টাকা দেখতে পাবেন।
ডেলিভারি কীভাবে হয়
- অর্ডারের পর আমরা কল করে কনফার্ম করি। কনফার্ম হওয়ার পরেই প্যাক করা হয়।
- পার্সেল আমাদের কুরিয়ার পার্টনারকে দেওয়া হয় (চাঁদপুর-এর ভেতরে আমাদের নিজস্ব রাইডারও যেতে পারে)। অর্ডার ট্র্যাক পাতায় অবস্থা দেখতে পারবেন।
- পৌঁছানোর আগে রাইডার আপনাকে কল করবে। ফোন চালু রাখুন।
- রাইডারের সামনেই পণ্য খুলে দেখে নিন, তারপর অর্ডারের টাকা দিন।
জেনে রাখুন
- ডেলিভারির সময় গোনা হয় অর্ডার কনফার্মের দিন থেকে। শুক্রবার, সরকারি ছুটি, ঈদ বা খারাপ আবহাওয়ায় এক-দুই দিন বেশি লাগতে পারে; দেরি হলে আমরা জানিয়ে দেব।
- কনফার্মের জন্য ২৪ ঘণ্টায় দুইবার কল করেও না পেলে অর্ডারটি বাতিল হবে। পরে আবার অর্ডার করতে পারবেন।
- রাইডার আপনাকে না পেলে কুরিয়ার পরের কর্মদিবসে আবার চেষ্টা করবে।
- পণ্য ভুল বা নষ্ট হলে গ্রহণ করবেন না — রাইডারের কাছে ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না। তারপর আমাদের কল করুন, আমরা সঠিক পণ্য পাঠাব।
- সঠিক ও ভালো পণ্য দরজায় এসে না নিলে রাইডারকে ডেলিভারি চার্জ দিন। বারবার এমন হলে পরের বার ডেলিভারি চার্জ অগ্রিম চাওয়া হতে পারে।
